শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মধুখালীর গাজনা ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার ও ইউপি’র ট্যাগ কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম। উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব অনন্ত কুমার বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছে ৯৮ লাখ ৮৯ হাজার ৬শ ৭৪ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৯৮ লাখ ৮৯ হাজার ৬শ ৭৪ টাকা। বাজেট অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, উদ্যোক্তা অমিত কুমার জোয়াদ্দারসহ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com