সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

মধুখালীতে ৯দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: শনিবার সকাল ৯টায় মধুখালীতে বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপজেলা পরিষদ ও প্রশাসন, নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা কমিটির আয়েজেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন ও মধুখালী উপজেলা প্রশাসন ও আপমর জনতা ঢাক-ঢোল, গরুরগাড়ী, মুক্তিযোদ্ধা, গায়েরবধুসহ বিভিন্ন সাজ-সজ্জে সজ্জিত এক হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
৯দিন ব্যাপী বৈশাখী মেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যদিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা। মেলা কমিটির সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল প্রমুখ। উদ্বোধন শেষে এক মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রঙ্গণ এবং প্রশাসন ও সরকারি আইনউদ্দিন কলেজ তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের নির্র্ধারিত অনুষ্ঠান অনুষ্টিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com