শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি॥ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম-আর যদি একটা গুলি চলে, আমি যদি হুকুম দিতে নাও পারি তাহলে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমানের রেডক্রস ময়দানে ৭ মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃতি পাওয়ায় সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭ মার্চ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি মোর্যাল চত্ত্বরে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশান ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দি।
পতাকা উত্তোলন পরবর্তী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি মোর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনজুর হোসেন। পুলিশ প্রশাসনের পক্ষে থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু সহ নেতৃবৃন্দ, উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সুরাইয়া সালামসহ নেতৃবৃন্দ এবং পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ , ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নৃতৃবৃন্দ ও উপজেলার সরকারী আউনউদ্দিন কলেজ, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান সমুহ বঙ্গবন্ধুর স্মৃতি মোর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন পরবর্তী বঙ্গবন্ধু স্মৃতি মোর্যাল থেকে এক বিশাল র্যালী বের হয়ে পৌর সদরের ঢাক-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে মোর্যালে শেষ হয়। র্যালী পরবর্তী উপজেলা চত্ত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু। এ সময় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আবুল কাশেম দলু মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক একে আজাদ, শ্রমবিষয় সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচু, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা খালেদা পারভীন সহ বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।