শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

মধুখালীতে ৩দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তিই মেলার উদ্বোধন

শাহজাহান হেলাল,মধুখালী (ফুিরদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষৎ” প্রতিপাদ্যকে সামানে রেখে উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের আয়োজনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে তিন ব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনজুর হোনের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ শামসুল আলম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া প্রমুখ।

বক্তাগন বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দিয়ে বক্তব্য রাখেন। তাঁরা আরো বলেন বিজ্ঞানে যত অগ্রগতি হবে দেশ তত উন্নতি করবে। মেলায় ২৯ টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কৃত উপস্থাপন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিগন স্টলগুলি পরিদর্শন করেন এবং ভুয়োসি প্রশংসা করেনন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com