শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

মধুখালীতে ২য় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে ২য় ধাপের করোনা প্রতিরোধ ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

বৃস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধ ভ্যাকসিন গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এদিন ২য় ডোজ টিকা গ্রহন করেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলালসহ ৩০ জন। গণটিকাদান কর্মসূচী বাস্তবায়নে কর্মরত আছেন উপসহকারী চিকিৎসক সিমা রায়, সিনিয়র স্টাফ নার্স নিনা আক্তার ও সেচ্ছা শ্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড দলনেত্রী রেহেনা পারভীন শেফালী।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদারের কাছে জানতে চাইলে তিনি জানান ১ম ডোজের গনটিকাদান কর্মসুচী স্থগিত রয়েছে। নির্দেশনা এলেই ১ম ডোজের কার্যক্রম শুরু করা হবে। ২য় ডোজের কার্যক্রম শুরু হয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুজাতা দাস জানান, ১ম চালানে ৬ হাজার ৪১০ ডোজ আসলেও ৬ হাজার ৩৭৫ জনকে টিকা প্রদান করা হয়েছিল। ২য় ডোজ হিসেবে ৪ হাজার ৪৮০ ডোজ টিকা এসেছে। পর্যায়ক্রমে ভ্যাকসিন আসলে ২য় ডোজ হিসেবে প্রয়োগ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com