সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

মধুখালীতে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার দুপুরে মধুখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের তত্ত্বাবধানে দশ লক্ষ টাকা ব্যয়ে এডিবি‘র বিশেষ বরাদ্ধ থেকে এ সকল বেঞ্চ ঠিকাদারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে বুঝে দেওয়া হয়েছে।

বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেল চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌলশী মো. সাইফুর রহমানসহ সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com