সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

মধুখালীতে ১৫ গোখরা সাপের বাচ্চা উদ্ধার

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে আজ বুধবার সকালে মধুখালী পৌর সভা এলাকায় এক বাড়িতে ঘরের মেঝে খুড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে।

বুধবার বেলা দশটা থেকে বেলা ১টা পর্যন্ত পৌর সভায় তিন নম্বর ওয়ার্ডের শাহ্ মো. আবুল হোসেনের প্রায় ৩০ বছর আগের মাটির কাঁচা বসত ঘরের মেঝে খুড়ে এ গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বাড়ির মালিক আবুল জানায়, বুধবার সকালে বৃষ্টির মধ্যে তার বসত ঘরের থেকে ২টি সাপ বেড় হতে দেখে তা মেরে ফেলেন। আরও সাপ আছে সন্দেহ হওয়ায় পরে কামালদিয়া ইউনিয়নের কয়েশদিয়া গ্রামের সাপুড়ে মো. সেকেন সরদারকে খবর দিলে তিনি মাটি খুঁড়ে আর ১৩টি গোখরা সাপের বাচ্চা এবং ১৮টি ডিমের খোসা উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় সাপ দুটিকে ধরার চেষ্ঠা চলছে। সাপের বাচ্চগুলি দেখতে এলাকার শত শত নারী পুরুষ দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com