সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী থানা পুলিশ শনিবার গভীর রাতে একটি যাত্রীবাহী পরিবহন বাসে ১৫ কেজি রুপার গহনা উদ্ধার করেছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সাতক্ষীরা হতে ঢাকাগামী কে-লাইন যাত্রীবাহী পরিবহনের একটি বাসে ঢাকা-খুলনা মহসড়কের মধুখালী উপজেলার কামারখালী টোল এলাকায় আসলে গাড়ীতে থানার এস আই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ তল্লাসী করে বাসের বাংকারে রাখা ১৫ কেজি রুপার তৈরী বিভিন্ন ডিজাইনের গহনা পায়। কোন যাত্রী মালিকানা দাবী না করায় পুলিশ গহনা থানায় নিয়ে আসে। রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।