সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মধুখালীতে ১১ বছরের গৃৃহকর্মিকে ধর্ষন, ধর্ষক আটক

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে গৃহকর্তা কর্তৃক গৃহকর্মি (১১) শিশুকে ১ বছর ধরে ধর্ষনের অভিযোগে গৃহকর্তাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। ধর্ষক গৃহকর্তা মছলন্দপুর গ্রামের মৃত জয়েনউদ্দিন মোল্যার ছেলে আরিফ মোল্যা (৩৮)।

আটক ওই ধর্ষকের বিরুদ্ধে শনিবার ওই শিশুর মা পান্নু শেখের স্ত্রী দিপালী বেগম (৩৫) বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০/০৩ এর ৯(১) ধারায় মামলা করেছেন। মামলা নং ২৩। তারিখ ২২/০৬/১৯ইং। ধর্ষককে শনিবার বিকেলে ফরিদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে। রবিবার ধর্ষিতা শিশুটিকে ধর্ষন সংক্রান্ত পরীক্ষার এবং ২২ ধারা গ্রহনের জন্য ফরিদপুর আদালতে পাঠান হয়েছে। মামলার বাদী দিপালী বেগম এজাহারে উল্লেখ করেন আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার স্বামীর ভগ্নিপতি আরিফের বাসায় কাজে সহযোগিতা করার জন্য আমার শিশু মেয়েকে রেখে আমি ও আমার স্বামী ঢাকায় গার্মেন্টেসে কাজ করতে যাই, দৈন্যতার দুর্বলতার সুযোগে ধর্ষক আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ১বছর যাবৎ ধর্ষন করে।

এ ব্যাপারে মধুখালী থানার ওসি (তদন্ত) জানান আমরা ধর্ষককে আটক করে জেলহাজতে প্রেরন করেছি। ধর্ষনের শিকার শিশুকে ধর্ষন সংক্রান্ত পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দির জন্য ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com