রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে শনিবার সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ব্যক্তি পৌর সদরের পশ্চিম গাড়াখোলা গ্রামের মো. হাচন শেখের ছেলে আবুল কাশেম শেখ (৫৫)।
আহতরা হলেন- ইলিয়াস শেখ (৩৫) পিতা কমির উদ্দিন, গ্রাম পৌরসভার গাড়াখোলা, মো. সিরাজ শেখ (৪০) পিতা দবির শেখ বাড়ী উপজেরার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে, মো. মোতালেব মোল্যা (৪০) পিতা রাশেদ মোল্যা, কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামে ও টিটো (৪৫) পিতা অজ্ঞাত বাড়ী কামালদিয়া ইউনিয়নের মীরাপাড়া গ্রামে। নিহত ব্যক্তিকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার মৃত্যু ঘটে।
জানা গেছে, এরা পার্শ্ববর্তী জেলা মাগুড়ার রামনগর থেকে গরু ক্রয় করে পিক-আপ করে মধুখালীতে ফিরে আসার পথে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার নওপাড়া রাস্তার মোড় এলাকার নিকট একটি পরিত্যক্ত ইটভাটার কাছে একটি অজ্ঞাত পরিবহন গরু বোঝাই পিক-আপটিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।