শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শাহজাহান হেলাল, মধুখালী ফরিদপুর:: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় কুরবান আলী সরদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ব্রা‏‏‏‏‏হ্মণকান্দা বাজার এলাকায় ভ্যানগাড়ীকে ঢাকাগামী প্রাইভেটক্যার (ঢাকা মেট্রো গ ১৯-৬৪০৫) ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত কুরবান আলী সরদার উপজেলার রায়পুর ইউনিয়নের তেলীকান্দী গ্রামের মৃত আজগর সরদারের ছেলে। আহতরা হলেন- কুড়িগ্রাম জেলার রহমত আলীর কন্যা নীলুফা (২৪), রংপুর জেলার নগেরশ্বর গ্রামের আজহার আলীর স্ত্রী মাহামুদা(৩৫), ফরিদপুর সদরের পরমানন্দপুর গ্রামের নুরউদ্দিন সরদারের ছেলে চুন্নু সরদার। আহতদের মধুখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তুব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষনা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা মধুখালী আলতু খান জুট মিলের শ্রমিক বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com