রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে গৃহকর্তা কর্তৃক ধর্ষনের শিকার হয়ে ৭ মাসের অন্তঃসত্তা হয়ে পরেছে গৃহকর্মি স্বামী পরিত্যাক্ত তাহমিনা।
মধুখালী থানার মামলা সুত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের মো. রেজাউল খানের স্বামী পরিত্যক্ত কন্যা তাহমিনা (২৫) জলকর গ্রামের নবিয়াল সরদারের ছেলে জামাত নেতা আলীমুজ্জামান বাদশা সরদারের বাড়ীতে গৃহকর্মির কাজ করতেন।
গত রোজার মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষন করেন। গৃহকর্তা কর্তৃক ধর্ষিত হয়ে তাহমিনা ৭ মাসের অন্তঃসত্তা হয়ে পরে। বিয়ের জন্য তাকে বল্লে বিভিন্ন অজুহাতে সে এড়িয়ে যায়। অবস্থা অনুকুলে নয় বুঝতে পেরে তাহমিনা মধুখালী থানায় হাজির হয়ে আলীমুজ্জামান বাদশার বিরুদ্ধে ধর্ষনের বিচার ও বিয়ের দাবীতে লিখিত মামলা দায়ের করেন। মামলা নং-১৩ তারিখ ১৬ নভেম্বর ২০১৯ইং।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান জানান, মামলা হয়েছে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।