সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে উপজেলার আড়পাড়া ইউনিয়নে অবস্থিত রাজধরপুর গ্রামে দাহমাসী জুট মিলস লিঃ এর নারী শ্রমিক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান গেছে।
শুক্রবার দুপুর দেড়টায় রাজধরপুর দাহমাসী জুট মিলস লিঃ এর শ্রমিক কলোনীর ১৩ নং রুমে বসবাসরত শ্রমিক সীমা বেগম (২৪) আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন । সে ফরিদপুর জেলার সালথা উপজেলার কামতা গ্রামের মৃত ধলা মিয়ার কন্যা।
ঘটনাস্থল মধুখালী সার্কেল-এএসপি মোঃ আমিরুল ইসলাম বাপ্পী, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সাইফুল আলম পরিদর্শন করেছেন।
জিজ্ঞাসাবাদের জন্য সিমার স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতর স্বামীর নাম মোঃ আশরাফুল শেখ।
সে জেলার বোয়ালমারী উপজেলার বিল সরাইল গ্রামের রাশেদ শেখের পুত্র।