রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মধুখালীতে স্ট্যাম ভেন্ডার সমিতির কমিটি গঠন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্ট্যাম ভেন্ডার সমিতির মধুখালী উপজেলা শাখার কর্যকরি কমিটি গঠনের লক্ষে মো: সিরাজুল ইসলাম বিশ্বাসকে সভাপতি ও মেহেদী হোসেন পলাশকে সাধারন সম্পাদক করে ১০ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় মধুখালী সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে সিনিয়র স্ট্যাম ভেন্ডার প্রভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনায় সর্বসম্মতিক্রমে কমিটি অনুমদন লাভ করে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা প্রভাষ চন্দ্র দাস, সহ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সহ সম্পাদক মহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বানি কান্ত ভৌমিক, দপ্তর সম্পাদক আঃ মজিদ মোল্যা, অর্থ সম্পাদক শাহিন বিশ্বাস।

কার্যকরি সদস্যেরা হলেন- হারুন অর-রশিদ, পান্নু মোল্যা ও পারভিন আক্তার। নির্বাচিত কমিটি আগামী দুই বছর সমিতির দায়ীত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com