রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফািরদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে স্থানীয় যুবকদের উদ্যোগে কৃষকের পাকা ধান সেচ্ছাশ্রমে কর্তন করে বাড়ীতে পৌছে দিয়েছে।
অকাল বৃষ্টি ও বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারনে কৃষি শ্রমিক না পাওয়ায় আজ শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাশহাটিয়া গ্রামের খামারের বিল ও নিখরিয়া গ্রামের বিলে বোরো মৌসুমের পাকা ধান স্থানীয় যুবকদের উদ্যোগে যার ধান আগে পাকবে তার ধান সেচ্ছাশ্রমে কর্তন করে বাড়ী পৌছে দিবে।
মোঃ বাবলু খানের নেতৃত্বে দেড়শতাধিক লোকের প্রচেষ্টায় প্রায় ৩ একর জমির পাকা ধান কর্তন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কামালদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই মোল্যা, মো. হারুন মিয়া, মো. নজরুল ইসলাম ও মো. রাসেল শেখসহ দেড় শতাধিক যুবক।