শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

মধুখালীতে সিপাহী নিয়োগে পুলিশের প্রেসব্রিফিং

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী থানার আয়োজনে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সিপাহী পদে নিয়োগের স্বচ্ছতার লক্ষ্যে মধুখালী থানা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় মধুখালী উপজেলা আধুনিক মিলনায়তনে মধুখালী থানার পরিদর্শক মোঃ শহিদুল ইসলমের সভাপতিত্বে পুলিশের সিপাহী পদে নিয়োগে স্বচ্ছতা সংক্রান্ত প্রেস ব্রিফিং এ লিখিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ।

প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেন সাংবাদিকদের মধ্যে মধুুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, দপ্তর সম্পাদক সালেহিন সোয়াদ সাম্মি, জুয়েল শরীফ ও মধুখালী পৌর কাউন্সিলর নাজমা সুলতানা প্রমূখ।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম জানান, পুলিশের সিপাহী পদে নিয়োগে কোন রকম দূর্ণীতি হবে না। সরকারের যথাযথ নিয়মনীতি অনুসরণ করে নিয়োগ দেয়া হবে। কেউ প্রতারিত হবেন না। নিয়োগ প্রক্রিয়ার ৭টি ইভেন্টে কৃতকার্য হলে অবশ্যই নিয়োগ পাবেন। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া বর্তমান সরকারের এবং পুলিশ বিভাগের একটি চ্যালেঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com