রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের মধুখালীতে পাঠক আন্দোলন বাংলাদেশের আয়োজনে সাহিত্য উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে মধুখালী প্রেসক্লাব চত্ত্বরে পাঠক আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি ডাঃ মোঃ কুদরত-ই মহব্বত রহমানের সভাপতিত্বে ও পাঠক আন্দোলন বাংলাদেশের সভাপতি সাহেদ বিল্পব এবং সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানার যৌথ সঞ্চালনায় সাহিত্য উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সাহিত্য সম্পাদক ফাহিম ফিরোজ।
অনুষ্ঠান উদ্বোধন করেন মধুখালী পৌর পিতা খন্দকার মোরশেদ রহমান লিমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক বকু, সাধারন সম্পাদক কাজল বসু, নলিয় শ্যামামোহন উনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিঞা, কাশফুল সাহিত্য পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পাঠক আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মোঃ ইউনুস আলী মিয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালাম, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সাহিত্য উৎসবে বিভিন্ন জেলা থেকে আগত কবিগন নিজ কবিতা পাঠ করেন।