শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সাজাপ্রাপ্ত ও দুটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত আসামী রুবেল শেখকে গ্রেপ্তার করেছে মধুখালী থানার পুলিশ।
মধুখালী থানা সুত্রে জানা গেছে, সোমবার (১৩ সেপ্টম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর এলাকা থেকে রুবেল শেখকে গ্রেপ্তার করে মধুখালী থানা পুলিশ। সে পৌরসভার বনমালিদিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে। তার বিরুদ্ধে মধুখালী থানায় দুটি মাদক মামলা এবং সাজাসহ প্রেপ্তারি পরোয়ানা ছিল।