শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের বদলী হওয়ায স্থানীয় সাংবাদিকদের সাথে বিদায়ী সাক্ষাত ও মতবিনিময় সভা করেন।
বুধবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে বিদায়ী সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী সাক্ষাতে আবেগ আপ্লুত হয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের যুগ্মসাধারন সম্পাদক শাহজাহান হেলাল, পুবালী ব্যাংকের মধুখালী শাখা ব্যবস্থাপক সৈয়দ হাসানুজ্জামান, রিপোর্টার ইউনিটির সাধারন সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান সরদার, উপজেলা প্রাথমিক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের মোঃ মতিয়ার রহমান মিঞা, মেহেদী হোসেন পলাশ, মোঃ মফিজুর রহমান মুবিন, মোঃ আনোয়ারুল ইসলাম জামিল, সামিয়া আফরিন স্বপ্না, মোঃ সজিব মোল্যা ও সুজল খান।
মোঃ আজিজুল ইসলাম মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে ২৭ মার্চ ২০১৭ খ্রিঃ যোগদান করেন। বিদায়ী কর্মদিবস ২৮ জুলাই ২০২১ খ্রিঃ। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দিবেন।