শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

মধুখালীতে সরকার দিচ্ছে বিনামূল্যে ঘর ও ভাতা, প্রতিশ্রুতি দিয়ে ইউপি সদস্য নিচ্ছে টাকা

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার এক মেম্বারের বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পের অসহায় দুস্থ্য ও হতদরিদ্র পরিবারদের দেওয়া বিনামুল্যের ঘর, বয়স্কভাতা, রেশনকার্ড, বিধবা ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গাজনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. আদর আলী শেখের বিরুদ্ধে। ২০টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে তিনি প্রায় ৩৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। টাকার নেওয়ার দীর্ঘদিনেও সুবিধা দিতে না পারায় ওই সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যগণ।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর নওপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের আমেনা, নাজনিন বেগম, চাম্মা বেগম, বকুল শেখ, আছিয়া বেগম, মো. আমজেদ খান, মনিরুল খান, মো. শফিকুল শেখ, মো. রোমান শেখ, হযরত আলী, ছিরু, আসমত, কালামের মায়ের কাছ থেকে ৩হাজার ৫শ টাকা, নওপাড়া গ্রামের ফাইসা বেগম, রুপা বেগম, মো. সেকেন মোল্যা, শুকুরন, রোজিনা, মো. হারুন মোল্যা, চান্নু নিকট থেকে ৩১ হাজার ২শ টাকা এবং লাউজানা গ্রামের সালমা বেগমের নিকট থেকে ২ হাজার ৩শ টাকা হাতিয়ে নিয়েছে ওই মেম্বার।

এ বিষয়ে ইউপি সদস্য মো. আদর আলী শেখ বলেন, আমি মাত্র কয়েক মাস সদস্য নির্বাচিত হয়েছি। এর মধ্যে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নেব। আমার বিরুদ্ধে একটি পক্ষ সস্মান নষ্ট করার জন্য যষযন্ত্রভাবে এসব করাচ্ছে। এ ঘটনা সত্য নয় সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন।

এ ব্যাপারে গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, আমি এখনো অভিযোগের কপি হাতে পাইনি পেলে দ্রুত তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত রিপোর্ট জমা দেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার বলেন, অভিযোগ পেয়ে ইউনিয়ন পরিষদের চেযারম্যানকে বলেছি দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com