শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মধুখালীতে সরকারী ত্রান বিতরন

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে বৈশ্বিক মহামারী করোনা ভাইসরাসের কারনে কর্মহীন খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের মাঝে সরকারী ত্রান হিসেবে রায়পুর ইউনিয়ন পরিষদের সহায়তায় নগদ অর্থ ও চাল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধা, সচিব সিরাজুল ইসরাম রিপন ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ।

রায়পুর ইউনিয়নের উপকার ভোগিরা ৪শ ৫০ টাকা নগদ অর্থ পাবেন ৮শ ৩৩জন এবং ১০ কেজী চাল পাবেন ৮০জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com