রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মধুখালীতে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা॥ আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ফরিদপুরের মধুখালী পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন।

উপজেলা সহকারি কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন জানান, ঢাকা-খুলা মহাসড়ক সংলগ্ন স্থানীয় বেঙ্গল ক্লাব তাদের নিজস্ব ২শতাংশ জায়গাতে একটি স্থায়ী পাঁকা ভবন নির্মাণ করেছেন। ভবনের সামনে সরকারি তিন শতাংশ জায়গা অবৈধ ভাবে দখল করে পাঁকা স্থায়ী ঘর নির্মাণ করতে গেলে সেগুলো বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়। উদ্ধারকৃত তিন শতাংশ জমির মূল্য ৮লক্ষ টাকা হবে বলে তিনি জানান। অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে বেঙ্গল ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com