বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে জাতীয় সংসদ সদস্যদের শপথের পরই নির্বাচন কমিশনের আগামী মার্র্চে পঞ্চম ধাপে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার পর পরই ফরিদপুরের মধুখালী উপজেলা সম্ভব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টায় ব্যস্ত মধুখালী উপজেলা আওয়ামী লীগ নেতারা। শুরু করেছেন ইতোমধ্যে অর্ধডজন নেতা দৌড়ঝাঁপ লবিং গ্রুপিং।
উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে ভোটারদের ও দলীয় প্রার্থী হিসেবে সবুজ সংকেত পাওয়ার জন্য লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কারা হচ্ছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আর কারাই পাবেন দলীয় মনোনয়ন এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ফেসবুকে, হাটবাজারে চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে নির্বাচনে সফলকাম হতে টাকা হচ্ছে বড় ফ্যাক্টর। আওয়ামী লীগের অনেক ক্লীন ইমেজ ও গ্রহণযোগ্য ব্যক্তি থাকলেও আর্থিক সংকটের কারণে তারা দলীয় মনোনয়ন চাইতেও সাহস পাচ্ছেন না মাঠে ময়দানে নামতে করছেন না তারা কোন প্রচারে। সম্ভব্য প্রার্থীরা পোস্টার, ফেসবুক, ব্যানারে ইতোমধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে মধুখালীতে বইছে এখন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী হাওয়া।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইতোমধ্যে মাঠে প্রচার প্রচারণায় সম্ভব্য প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মির্র্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা আ‘লীগ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং নির্বাচিত জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলকে দেখা যাচ্ছে।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাও, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, পৌর আ‘লীগের সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, ১১ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগের সদস্য মো. হাবিবুর রহমান মোল্যা সকলেই দলীয় মনোনয়ন চাইতে পারেন। এদিকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মির্জা আলী আহমেদ এবং উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সিপিবির এ্যাড.মানিক কুমার মজুমদারের চেয়ারম্যান পদে নাম শোনা যাচ্ছে।
এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মধুখালী পৌর আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন এবং ফরিদপুর পল্লী বিদ্যুতের সাবেক সভাপতি মো. আজিজুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক মো. মুরাদুজ্জামান মুরাদ এর নাম শোনা যাচ্ছে এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ.লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক ও মধুখালী পৌর প্যানেল মেয়র মহিলা মহিলা পরিষদের মোরশেদা আক্তার মিনা, এবং পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা পরিষদের পপি আক্তার স্বপ্না আমিন মনোনয়ন চাইবেন। তারা ইতোমধ্যে প্রচার প্রচারনায় নেমে পড়েছেন। তবে এ মুহুর্তে বিএনপি নিরব ভূমিকা পালন করছেন। তাদের কাউকেই উপজেলা নির্বাচনে মুখ খুলচ্ছেন না। কেন্দ্রীয় ভাবে বিএনপি কোন দিকে যায় তারা সেদিকে নজর রাখছেন। তবে বিএনপি থেকে নির্বাচিত বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি গোলাম মুনসুর নান্নু উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র ভাবে প্রার্থী হবেন বলে শুনা যাচ্ছে।