শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ এ সংবাদ সংগ্রহকালে মালিকের নির্দেশে সংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলায় ক্যামেরা ভাংচুর এবং শারীরিক লাঞ্চিত ও আহত করা হয়েছে।
উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে অবস্থিত দাহমাসি জুট ইন্ডাস্ট্রিজ লিঃ মালিক কর্তৃপক্ষ বিনা নোটিশে মিলটি বন্ধ ঘোষনা এবং পাট ব্যবসায়ীদের পাওনার দাবীতে জুট মিল এলাকায় অসন্তোষের খবর শুনে সংবাদ সংগ্রহে চ্যানেল এস টেলিশিভনের মোঃ মফিজুর রহমান মুবিন, জয়যাত্রা টেলিশিভনের মেহেদী হাসান পলাশ ও দৈনিক ঢাকা প্রতিদিনের সালেহীন সোয়াদ সাম্মী মধুখালী প্রতিনিধিগণ শুক্রবার বিকেলে সংবাদ সংগ্রহে গেলে জুট মিলের প্রধান ফটোকে কর্তব্যরত পাহারাদার অসৌজন্যমূলক আচরন করেন। মিল কর্তৃপক্ষের লালিত সন্ত্রাসী বাহিনী সংবাদিকদের মিল অভ্যান্তরিন একটি কক্ষে আবদ্ধ করে শারীরিক লাঞ্চিত ও আহত করে এবং ক্যামেরা ভাংচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা হলেন- ছবদাল কবির(৩২), শামীম আহমেদ(৩০), রফিকুল ইসলাম(৪৫), সুজাউল আলম(৩৫), মোঃ কামাল (৩০), নিয়াজউদ্দিন (৫৫), আব্দুর রহমান রবিউল(৩২)সহ আরো ১০/১২জন সন্ত্রাসী কর্মকান্ডে অংশ নেয়।
এ বিষয়ে মধুখালী থানায় শুক্রবার রাতেই সাংবাদিক মেহেদী হাসন পলাশ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।