সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে শনিবার বিকিলে ১ম শ্রেণীর ৭ বছরের এক শিশু কন্যাকে চুম্বকের প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে আমিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
ঐ লম্পট উপজেলার নওপাড়া ইউনিয়নের ছোন্দাহ গ্রামের মৃত কাশেম মৃধার ছেলে। ভুক্তভোগি ঐ শিশুটি একই গ্রামের। সে ছোন্দহ সরকারী প্রাথমিক বিদ্যারয়ের ১ম শ্রেনীর ছাত্রী। এ ব্যাপারে শনিবার রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে মধুখালী থানায় একটি মামলা করেছ শিশুটির পরিবার। ঐ শিশুটিকে রোববার সকালে ২২ ধারায় জবানবন্দি করার জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল আলম জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার অভিযুক্ত আমিরুলের বাড়ীর লোকজন বাড়ীতে না থাকার সুযোগে একই পাড়ার ৭ বছরের শিশু কন্যাকে চুম্বক দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় শিশুটির চিৎকারে পাশের লোকজন শিশুটির বাড়ীতে খবর দিলে শিশুটির মা এসে তাকে উদ্ধার করেন। পরে শিশুটির পিতা থানায় অভিযোগ দিলে আমরা রাতেই তাকে গ্রেফতার করি।