শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মধুখালীতে শিশু ধর্ষনের চেষ্টা

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের মো. সৈয়দ আলী শেখের শিশু কণ্যা ও ডুমাইন স্কুলের দ্বিতীয় শেণীতে পড়ুয়া ছাত্রী (৯)কে ধর্ষন চেষ্টার অভিযোগে একই গ্রামের মান্নাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) এর নামে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে মধুখালী থানায় মামলা করেছেন ওই শিশুটির পিতা। মামলা নং ২, তারিখ ৫ অক্টোবর ২০২০খ্রিঃ।

মামলা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত আনুমানিক ৮টার সময় ওই শিশু কণ্যাটি বাড়ীর পাশে চায়ের দোকানে যাওয়ার পথে অভিযুক্ত রিপন শিশুটির হাত ধরে সামছুল মোল্যার বাঁশ বাগানের মধ্যে নিয়ে তার পরনের কাপড় খুলে ধর্ষনের চেষ্টা চালালে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রিপন পালিয়ে যায়। সংবাদ পেয়ে শিশুটির পিতা তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান।

সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের নেতৃত্বে একটি দল সরোজমিন তদন্তে গেলে ধর্ষন চেষ্টার সত্যতা মিলে। ধর্ষকের বিচার চেয়ে স্থানীয়বা বক্তব্য উপস্থাপন করেন। তারা হলেন- বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. রওশনুল ইসলাম গরীব, মোঃ ফ য়সাল মোল্যা, সজিব এবং মোঃ আকমাল হোসেন।

ধর্ষন চেষ্টার বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাান মোঃ খুরশিদ আলম মাসুমের কাছে জানতে চাইলে তিনি জানান, রিপন ২ সন্তানের জনক এর আগে একবার বিভিন্ন
কারনে পুলিশ তাকে আটক করে। আমি এই ধর্ষন চেষ্টাকারীকে কঠিন শাস্তি দাবী করি। উদহারন হয়ে থাক দ্বিতীয় বার কেউ সাহস না পায় এমন জঘন্য কর্ম করতে।

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম পুলিশের কর্মকান্ডে সন্তষ্ট হতে না পেরে ঘটনাস্থল থেকে ফরিদপুর পুলিশ সুপারের
সাথে কথা বলে আজ দুপুরে মামলা গ্রহনের ব্যবস্থা করেন।

এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন থানায় মামলা হয়েছে, অভিযুক্ত বখাটে যুবককে গ্রেফতারের চেষ্টা অভ্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com