সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। অভিযুক্ত ধর্ষকের নাম হাকিম বিশ্বাস (৫০)। পিতার নাম মৃত আমিন বিশ্বাস। বাড়ী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রহ্মণকান্দা গ্রামে।
এ ব্যাপারে ওই শিশুটির মা মোসাম্মদ আফসানা খাতুন মধুখালী থানায় শুক্রবার ধর্ষনের অভিযোগে একটি মামলা করেছেন। মামলা নং ৩। বর্তমানে ওই শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজের ওসিসি (ওয়ানস্টাফ ক্রিয়াইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে দীঘলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ও ব্রাম্মনকান্দা গ্রামের প্রবাসী নিহাদ শেখের কন্যা মিথিলা (৬)কে তার মা বাড়ীতে রেখে কাজের জন্য বাইরে গেলে একই গ্রামের হাকিম বিশ্বাস প্রবাসী নিহাদ শেখের বাড়ীতে আসে। এ সময় নিহাদের কন্যা মিথিলা টিবওয়েলে পানি খাওয়ার জন্য এলে হাকিম বিশ্বাস শিশুটিকে ডেকে পায়খানার মধ্যে নিয়ে তাকে ধর্ষন করে।
মধুখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর আমি থানার এস আই মো. আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে শুক্রবার ভোরে কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রাম থেকে তাকে আটক করি।