শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

মধুখালীতে শিশু কন্যা ধর্ষনের অভিযোগে আটক ১

শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রাম থেকে এক শিশু কন্যা (১২)কে ধর্ষনের অভিযোগে ৬০ বছর বয়সের এক ব্যক্তিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককুত ধর্ষকের নাম বিশ্বনাথ বসু (৬০)। ওই ধর্ষক রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের ননী গোপাল বসুর ছেলে। সে একজন মুদি দোকানী। শিশুটির বাড়ী একই জেলার একই থানার রহমতপুর গ্রামে।

বুধবার (৬ অক্টোবর) দুপুর ধর্ষকের আশাপুর গ্রামের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষনের শিকার শিশু মা স্মৃতি খাতুন বাদী হয়ে মধুখালী থানায় অভিযোগ করলে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ধর্ষনের শিকার শিশু মা বাবা এবং ধর্ষকের বাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তারা মধুখালী উপজেলার রাজ্জাক খান জুট মিলে চাকরি করেন এবং গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের একটি বাড়ীতে পাশাপাশি রুমে ভাড়া থাকেন। ঘটনার দিন দুপুরে ধর্ষকের স্ত্রী ও ওই শিশু পিতা মাতা জুট মিলে ডিউটিতে গেলে শিশুকে ধর্ষক নিজ রুমে ডেকে নিয়ে ধর্ষন করে। পাশের রুমের ভাড়াটিয়া মহিলা ঘটনাটি জেনে শিশুটির পিতা মাতাকে খবর দিলে তারা এসে মধুখালী থানায় অভিযোগ দেন। তাৎখানিক মধুখালী থানার এস আই আ: হাকিম ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com