সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ ও পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে শুভ নর্ববর্ষ উপলক্ষ্যে শ্রীপুর গ্রামের যুবসম্প্রদায়ের আয়োজনে মেলার ২য় দিনে লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে ।
১২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীপুর গ্রামের বটতলায় গ্রাম বাংলার ঐতিয্য ধারনের লক্ষ্যে ৪০ বছর পূর্বে ঘোড়দৌড় এবং প্রায় ৩০ বছর বন্ধ হয়ে যাওয়া মেলা নতুন করে বাংলা নববর্ষকে বরণের উদ্যেশ্যে শুরু হয়েছে দুইদিন ব্যাপি বৈশাখী মেলা। মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন অঞ্চলের লাঠিয়াল গন লাঠি খেলায় অংশ গ্রহণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।
উপজেলার বিভন্ন অঞ্চল থেকে বেশ কয়েকটি লাঠিয়াল দল অংশ গ্রহণ করেন জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের আলীম উদ্দিন শেখ ও একই ইউনিয়নের লক্ষীনারাযনপুর গ্রামের মোঃ কালাম সরদারের দল ১ম ও ২য় স্থান অধিকার করেন।
লাঠি খেলায় শতশত নারী-পুরুষ উপভোগ করেন। উপস্থিত দর্শক করতালী দিয়ে খেলোযারদের উৎসহ যোগান ।।