রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে উপজেলার কামারখালী বাজার এলাকায় আগের এলাকায় রেলপথ পূনঃস্থাপনের দাবীতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজ গেট এলাকায় আধাঘন্টা ব্যাপি প্রায় ১কিলোমিটার মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বাবু বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল ইসলম, মোঃ শাহাদৎ হোসেন শিপারসহ প্রমুখ।
মাবনবন্ধন কর্মসুচীতে বক্তাগন বলেন, একটি কুচক্রীমহল নিজেদের স্বার্থ উদ্ধারে রেলের নিজস্ব প্রায় ৩২ একর জমি থাকতে স্কুল মাদরাসা তিন ফসলী জমি ঈদগাহ ও জনবসতী গ্রাম ধ্বংস করে নতুন রেলপথ স্থাপনের পায়তারা করছেন। যেমন সরকারের কোটি কোটি টাকা অপচয় তেমনি উচ্ছেদ হবে শত শত বাড়ীঘর। রেলের আগের জায়গায় রেলপথ পূনঃস্থাপন করলে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে রক্ষা হবে ঘরবাড়ী স্কুল মাদরাসা ও ঈদগাহ মাঠ। সরকারের কাছে আগের জায়গায়ই রেলপথ পুনঃস্থপনের দাবী করেন বক্তাগন।