সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে মাহে রমজানের পবিত্রতা সচেতনতা ও রক্ষার্থে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন ও জাতীয় ইমাম সমিতি মধুখালী শাখার যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে র্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার।
র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কসহ পৌর সদরের প্রধান বাজার প্রদক্ষিণ করে রেলগেটে শেষ হয়।
র্যালী পরবর্তী মাহে রমজানের পবিত্রতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ মাহাবুবুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা মোঃ ওয়াদুদ ,উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম,হাফেজ মোঃ আলম,মাওলানা জাকারিয়া ও হাফেজ মাওলানা হাসেমসহ প্রমুখ।