রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

মধুখালীতে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মধুখালী উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েচে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় টাওয়ার বিল্ডিং এর সামনে থেকে এক বিশাল র‌্যালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজার প্রদক্ষীণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইউসুফ মোল্যা, মধুখালী পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিন, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্যা রাজা, উপজেলা যুবলীগের মির্জা কালিমুল ইসলাম সুজন, আনোয়ার হোসেন, মো. আনিসুজ্জামান আনিস, মো. হামিদুল ইসলাম বাবুল, ইউনিয়ন যুবলীগের আমিরুল ইসলাম মিন্টু, ইমামুল হক মাহমুদ, মো. মিন্টু, রঞ্জন কুমার বিশ্বাস, ছাত্রলীগের মো. উজ্জল সেখ প্রমুখ।

আলোচনা সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এর মনোনয়ন দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com