সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মধুখালীতে যুবকের আত্মহত্যা

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বুধবার উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে নিজ ঘুমানোর ঘরের আড়ার সাথে গলায় দড়িদিয়ে আত্মহত্যা করেন । নিহতের স্ত্রী সকালে দেখতে পান তার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলছেন।
মধুখালী থানার এসআই মোঃ হাবিবুর রহমান জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠান হয়েছে। মৃতের বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরআফড়া গ্রামে, সে মোঃ উসমান বিশ্বাসের পুত্র মোঃ লুৎফর বিশ্বাস(৩০)। তিনি উপজেলাঠ আশাপুর গ্রামে শ্বশুর বাড়ীতে থাকতেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com