সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

মধুখালীতে মেধা পরীক্ষা অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে পিকেএসএফ এর অর্থায়নে এসডিসির সহযোগিতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে মেধাবী কিশোর-কিশোরী অন্বেষনে মেধাবী শিক্ষার্থীদের মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাইসুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী কিশোর কিশোরী অন্বেষণ প্রতিযোগিতায় মধুখালী উপজেলার সেরা ৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অত্র মেধাবী অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিটি স্কুল থেকে ১০জন করে সেরা মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। সাম্প্রতিক বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নর মাধ্যমে অংশগ্রহণকারী স্কুল শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা ১০জন সেরা মেধাবীকে বেছে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের সদস্য ও কাদিরদি ডিগ্রী কলেজের প্রভাষক দেব প্রসাদ রায় দেবু এবং শাহ কুতুবুজ্জামান। অনুষ্ঠানে এসডিসির আরএমও জিয়াউর রহমান এবং ব্র্যাঞ্চ ম্যানেজার বিপ্লব কুমার দাম উপস্থিত ছিলেন। সেরা শিক্ষার্থীরা আগামী পর্বে জেলা পর্যায়ে ফরিদপুর জেলায় অনুষ্ঠিত কুইজ এবং উপস্থিত বক্তৃতায় অংশ গ্রহণের মাধ্যমে বিজয়ী মেধাবীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে সনদ গ্রহনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ভোরের কাগজের মধুখালী প্রতিনিধি অঞ্জন সাহা রানা।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল, সাংবাদিক মতিয়ার রহমান মিঞা, সালেহীন সোয়াদ সাম্মী, সাগর চক্রবর্ত্তী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিগন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com