সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

মধুখালীতে মেছো বাঘ উদ্ধার

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামে একটি মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী।

বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে চাঁনপুর এলাকায় জনতা ধাওয়া খেয়ে মেছো বাঘটি গাছে উঠে যায়। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে উপজেলা বণবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঐ এলাকায় গিয়ে তাদের সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়। মেছো বাঘটি ফরিদপুর বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের উপজেলা বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, মেছো বাঘটি মধুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও থানার সহযোগিতায় ইউএনও স্যার উদ্ধার একটি খাচায় সংরক্ষণ করা হয়েছে। এটি ফরিদপুর জেলায় রাখা হবে এবং পরে খুলনা অঞ্চলীয় কর্মকর্তার দপ্তরে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com