শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মধুখালীতে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা দুই ভাইয়ের

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে বীরমুক্তিযোদ্ধা নেছার উদ্দিন আহম্মেদের ক্রয়কৃত ও ওয়ারিশ সুত্রে প্রাপ্ত স্বত্ব দখলীয় জমি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে গাছ কেটে জমি দখলের চেষ্টা।

ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১নং আদালতে ফৌঃ কাঃ বিধি ১৪৪ ধারায় সম্পত্তি রক্ষার্থে একটি পিটিশন দায়ের করেন বীরমুক্তিযোদ্ধা নেছার উদ্দিন আহম্মেদ যার নং ২০০/২১। পিটিশন সুত্রে জানা গেছে, উপজেলার গাজনা ইউনিয়নের বিএস নং ৪৯, লাউজানা আশাপুর মৌজার বিএস ৭৫২ নং খতিয়ানের বিএস ৩৫৮ নং দাগের ১৪ শতাশের মধ্যে ৮ শতাংশ। ২০ মার্চ ২০২১ খ্রিঃ শনিবার উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের মৃত ফজলুল হক কবির জাফরের দুই ছেলে এনামুল কবির (৪৫) ও শরিফুল ইসলাম(৪২) । তারা দুই ভাই মিলে মুক্তিযোদ্ধার জমি দখলের নেওয়ার উদ্দেশ্যে রক্ষিত বাগানের নারিকেল, সুপারি, মেহগুনি ও কাঠাল গাছ কর্তন করে। তাদের বাধা দিলে চলে যায়। ২১ মার্চ বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খা রক্ষার্থে ১৪৪ ধারা জারী করেন। ২২ মার্চ মধুখালী থানা কর্তৃক আদালতের নিষেধজ্ঞা স্বরোজমিনে বলবদ করে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২৬ মার্চ এনামুল কবির ও শরিফুল ইসলাম নালিশী জমি দখলে নেওয়ার জন্য অস্থায়ী ঘর নির্মাণ করেন। এ ব্যাপারে এনামুল কবির ও শরিফুল ইসলামের সাথে তাদের মোবাইলে যোগাযোগ করলে তাদের দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। সে কারনে তাদের বক্তব্য গ্রহণ সম্ভব হয় নাই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com