সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে বার্ষিক ক্রিড়া কর্মসূচী ২০১৮-২০১৯ এর আওতায় ক্রিড়া অধিদপ্ত আয়োজিত ও জেলা ক্রিড়া অফিসের সহযোগিতায় মাস ব্যাপি সাতার শিক্ষণ ও প্রশিক্ষণ কর্মসূচীর সমাপ্ত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক উৎপল কুমার ভোৗমিকের সঞ্চালনায় সাতার শিক্ষণ ও প্রশিক্ষণ কর্মসূচীর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জান বাচ্চু।
সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ ও জেলা ক্রিড়া কর্মকর্তা শাহীন সুলতান রাজা।
উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২জন শিক্ষার্থী মাসব্যপি সাতার শিক্ষণ ও প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।