সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

মধুখালীতে মানবাধিকার কমিশনের ইফতার মাহফিল

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুখালী উপজেলা শাখার আয়োজনে মধুখালী প্রেসক্লাব চত্ত্বরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা শাখা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাডভোকেট আলীউজ্জামান খোকনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক আহমেদুল বারী বাবুল।

বিশেষ অতিথি ছিলেন জেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি অধ্যাপক মো. শওকত আলী, মো. জাকারিয়া, জেলা কমিটির সদস্য রেদোয়ান হোসেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক বকু, উপজেলা সহ সভাপতি গোলাম মোর্তজা, পৌর শাখার সভাপতি প্রভাষক আক্তারুজ্জামন, প্রভাষক সৈয়দ কামরুজ্জামান হিমু, সাংগঠনিক সম্পাদক এস এম আবুল বাসার, রাধা রানী ভৌমিক, অলকা বিশ্বাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com