সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

মধুখালীতে মাদকবিরোধী চিত্রাংকন প্রতিযোগীতায় শিশুরা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে শিশুদের হাতে আঁকা মাদক বিরোধী ছবি দেখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান। পরে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন।

নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা ও মাদকের ভয়াবহতা সম্পর্কে তাদের ধারনা দেয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান পুলিশ সুপার। পর্যায়ক্রমে জেলার সবকটি থানা এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও তিনি জানান।

প্রতিযোগিতায় মধুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এসময় তাদের অভিভাবক ও শিক্ষকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com