শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

মধুখালীতে মহিলা পরিষদের মানববন্ধন

শাজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে নারীর প্রতি সহিংসতা নারী হত্যা,ধর্ষণ জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টবার) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা
শাখার সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে ও উপজেলা ভাইচ চেয়ারম্যান(মহিলা) মোরশেদা আক্তার মিনার সঞ্চলানায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, প্রবীণ রাজনিতীবিদ হাজী আব্দুল মালেক সিকদার, ওয়ার্কার্স পাটি নেতা মনোজ সাহা, মোঃ নজরুল ইসলাম, আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার গোস্বামী, পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, সংরক্ষিত পৌর কাউন্সিলর নাজমা সুলতানা, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, জেলা ছাত্রীলীগের সহসম্পাদক একেএম আমিনুর রহমান এবং সংগঠনের সাধারন সম্পাদক শামছুন নাহার নিহার, আন্দোলন সম্পাদক মিলি ইসলামসহ প্রমুখ।

বক্তাগণ দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা নারী হত্যা, ধর্ষণ জড়িতদের বিচারের দাবী এবং সচেতনা বৃদ্ধির আহবান রেখে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com