শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিানর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় মধুখালী পৌর সদরে অবস্থিত রইচুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মহামারী করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা প্রতিরোধ সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, সাবান ও হান্ড স্যানিটাইজার। বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের সদস্য ও রইচুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুরাইয়া সালাম। এ সময় উপস্থিত ছিলেন রইচুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য খুকু, শিক্ষক ও শিক্ষার্থীগণ।