শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মধুখালীতে মহিলা আ’লীগের খাদ্য সহয়তা প্রদান

শাহজাহান হেলাল, মধখালী (ফরিদপুর) প্রতিনিধি:: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে ফরিদপুরের মধুখালীতে কর্মহীন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের মাঝে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মধুখালী শাখার উদ্যোগে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) বেলা ১১টায় মধুখালী পাট বাজারে খাদ্য সহয়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, সাধারন সম্পাদক রাধা রানী ভৌমিক, মিলি ইসলাম, শামছুন নাহার নিহারসহ উপজেলা মহিলা আওয়ামীলগের নেতৃবৃন্দ। শতাধিক দুস্থ্যদের মাঝে বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com