রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মধুখালীতে মহিলা আ’লীগের কর্মী সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে আখ চাষী কল্যান ভবনের মিলনায়তনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।

এ সময় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, পৌর কাউন্সিলর মোরশেদা আক্তার মিনা, নাজমা সুলতানা, জেসমিন আক্তার এমি, শামসুন নাহার নিহার প্রমুখ।

কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com