শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনামঃ

মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সোমবার যথাযথ মর্যাদায় ২৬ মার্চ ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিকদল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সকালে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু সহ নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান উপজেলা চেয়াম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা ও নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুখারী থানা পরিদর্শক মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কামান্ডকাউন্সিল , উপজেলা ও পৌর আওয়ামীলগি ও তার অংগসংগঠন ও কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১,বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান।
সকাল ৮টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ এবং পুলিশ, আনসার-ভিডিপি এবং বয়েজ স্কাউটস, গার্লস ইন স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং শিশুদের খেলাধুলা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান সালাম গ্রহণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার এবং অফিসার ইন-চার্জ মো. মিজানুর রহমান।
সালাম গ্রহণ শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা আধুনিক মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা,মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান,জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শেখ আঃ ওহাব এবং সাবেক কমান্ডার মোঃ খুরশিদ আলম।
বিকেলে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা এবং স্থানীয় সুধী সমাজ,মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com