শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

মধুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান ভষ্মীভুত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ পুড়ে গেছে ৯টি দোকান। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মিরা প্রায় দুই ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

রোববার (৩০ মে) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে উপজেলার জাহাপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাজারের মুদি দোকানদার বিপুল কুমার ভৌমিক জানান, রাত সাড়ে ১০টার দিকে সে তার দোকান বন্ধ করার সময় একটি ট্রাক তার দোকানের সামনে থামিয়ে তাকে জানানো হয় যে, বাজারে একটি দোকানের ভেতরে আগুন লেগেছে। ট্রাক চালকের কথা শুনে বিপুল দৌড়ে রাস্তার ওপাড় গিয়ে দেখতে পায় মুদি ব্যবসায়ী সিদ্দিকের দোকানের ভেতর থেকে আগুন লেগে তা মূহর্তের মধ্যে অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। বিপুলের চিৎকারে এলাকাবাসীরা দৌড়ে এসে ফায়ার সার্ভিসে ফোন করে জানান এবং স্থানয়িরা আগুন নেভানোর চেষ্টা করেন। মধুখালী ফায়ার সার্ভিস কর্মিরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতেপারে বলে ধারনা করছে এলাকাবাসী।

অগ্নিকান্ডের খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার ও মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com