শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে খাবারের হোটেলগুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন।
সুত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টায় পৌর সদরের রেলগেট এলাকায় খাবারের দোকানে ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় ক্যাফে মধুখালী নান্নু মিয়ার রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং বাগাট এ আর মিস্টান্ন ভান্ডারকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তাবাসসুম।