সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

মধুখালীতে ভ্রাম্যমান আদালতে আম ও কলা ধ্বংস

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালী উপজেলার সবচেয়ে বড় বাজার পৌরসদরে অবস্থিত মধুখালী বাজারে পবিত্র রমজান উপলক্ষ্যে ভেজাল বিরোধী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজারের বিভিন্ন ফলের দোকান, হোটেল ও সবজী বাজারে অভিযান চালান। অভিযানে প্রায় ১০মণ আম ও এক ঝুড়ি কলা জব্দ করেন। অপরিপক্ষ আম কৃত্রিম উপায়ে পাঁকানো, আম ফেলে ব্যবসায়ীরা পালিয়ে যান। ভ্রাম্যমান আদালতের অভিযানে সাধারন ক্রেতাগণ খুশি। পৌর ভবন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে আম ও কলা ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের মধুখালী শাখার সাধারন সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য নিরাপদ পরিদর্শক ফয়েজ মোঃ ফিরোজ ও মধুখালী থানার এস আই সুবির সাহা সঙ্গীয় ফর্সসহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com