শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে সারাদেশের ন্যায় বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের টিকা প্রদান শুরু হয়েছে।
সোমবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রদান ইউনিটে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের শরীরে ভ্যাকসিন পুশ করে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন টিকা গ্রহন করেন।
এর পর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগন ভ্যাকসিন গ্রহন করেন। দুপুর দেড়টায় সাংবাদিক পত্নী রুখসানা হেলাল টিকা গ্রহন করেন। এদিন বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৩ শতাধিক মানুষ করোনা প্রতিরোধ ভ্যাকসিন গ্রহন করেছেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম জানান, দ্বিতীয় ধাপের প্রথম ডোজের জন্য চিনের তৈরী সিনোফার্মার করোনা প্রতিরোধ ভ্যাকসিন ১ হাজার ৬শ ডোজ পেয়েছি। পর্যায়ক্রমে আসবে সে হিসাবে প্রদান করা হবে। হাসপাতাল টিকা প্রদানে প্রস্তুত আছে।
উপজেলা স্বাস্থ্য মেডিকেল টেকনোলজিস্ট সুজাতা দাস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড দলনেত্রী রেহেনা পারভীন শেফালা ও নার্সিং সুপারভাইজর বেলা রানী দাস টিকাদান কার্যক্রমে দায়ীত্ব পালন করছেন।