শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

মধুখালীতে ভেলা বাইচ অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া পূর্বপাড়া একতা যুবসংঘের উদ্যোগে কলাগাছের ভেলার ব্যতিক্রমী বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) দুপুর থেকেই বারাশিয়া নদীতে ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূরদূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক মানুষ। নদীতে দর্শকেরা নৌকায় চড়ে খালের পাড়ে ও সাকোঁর ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা। তাছাড়া এই বাইচ উপলক্ষে বারাশিয়া নদীর পাড়ে বসে গ্রাম্য মেলা।

মোঃ পারভেজ মোল্যার সার্বিক ব্যবস্থাপনায় খেলায় উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, নওপাড়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সিদ্দীক, মোঃ আতিকুর রহমান আতিক, আব্দুল্লাহ আল-মাহদি, মোঃ আবুল বাশার পান্নু, মোঃ কাওসার শেখ ও মোঃ আকরাম হোসেন প্রমূখ। ভেলা বাইচ পরবর্তী নদীতে সাতরিয়ে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ১০/১২ জন অংশ নিলেও পুরস্কার মাত্র একটি হাঁস। যে হাঁসটি ধরতে পারবেন সেই পুরস্কার হিসেবে হাঁসটি পাবেন।

অনুষ্ঠানের অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রথম স্থান অধিকারী মোঃ মাসুদ ও তার দলকে রাইচ কুকার, দ্বিত্বীয় স্থান মাসুদ ও তার দলকে পেসার কুকার ও তৃতীয় স্থান লিটন ও তার দলকে কেটলি পুরস্কার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com