শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
মধুখালী (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভুষনা গ্রামে অবস্থিত তৎকালীন প্রায় ৫‘শ বছরের পুরান ভূষণা সভ্যতার ধ্বংসাবশেষ পরিদর্শনের আসেন ফরিদপুরের জেলা প্রশাসক ও দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
তিনি দেশ বরেন্য শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ার পর বিদেশ সফর অন্তে মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী নওপাড়া ইউনিয়নের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সাংস্কৃতি এবং উন্নয়ন পরিক্রমা দর্শন ও পর্যবেক্ষণ এসে প্রায় পাঁচ‘শ বছরের পুরান ভূষণা কালিগাং নদীর পাশ ঘেঁষা অবস্থিত সিতারম রাজার বিভিন্ন নিদর্শন জেগে উঠা পুরাকৃতি পরিদর্শন করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিববুর রহমান মোল্য, সাংবাদিকসহ এলাকার শত শত উৎসুক জনতা।
ঐতিহাসিক নিদর্শণ সম্পর্কে চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যা, এলাকার বয়জৈষ্ট নওশেরুল আলম এবং আবু বক্কর জানান, প্রায় ৫শ বছরের পুরানো ঐতিহাসিক মাটির দুর্গ, ব্রিটিশের এক কালের পুলিশ সদর দপ্তর, রাজা সিতারাম রায়ের বিলুপ্ত প্রায় রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ও ভরাট প্রায় দীঘি সমূহ ও অবিভক্ত পূর্ববাংলা পুলিশ সদর দপ্তর ও মাটির দুর্গের স্মৃতি চিহৃ। রেন্টাল সার্ভেতেও থানা ছিল ভূষণা। অর্ধসহস্্র বছরের ইতিহাস-ঐতিহ্য রক্ষায়, অযতœ-অবহেলায় বিলুপ্ত প্রায় মুসলিম ও মোঘল স¤্রাজ্যের সৈর্য্য-বির্যের নীরব সাক্ষী হিসেবে দাড়িয়ে আছে ঐতিহাসিক ভূষণা সভ্যতা।